স্নাতক পাসের জন্য চাকরি দিচ্ছে সিনোভিয়া ফার্মা

স্নাতক পাসের জন্য চাকরি দিচ্ছে সিনোভিয়া ফার্মা

সিনোভিয়া ফার্মা পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। কোম্পানিটি সাইন্টিফিক সেলস এক্সিকিউটিভ পদে একাধিক জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে।

আগ্রহী প্রার্থীদের নির্ধারিত তারিখে জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং সকল শিক্ষাগত সনদসহ (ফটোকপি) সরাসরি সাক্ষাৎকারে উপস্থিত থাকতে বলা হয়েছে।

পদের জন্য যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি এবং এসএসসি পর্যন্ত বিজ্ঞান বিভাগে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন। প্রার্থীদের বয়স ৩৩ বছরের মধ্যে হতে হবে এবং অভিজ্ঞতার প্রয়োজন নেই। চাকরির ধরন ফুলটাইম এবং কর্মস্থল দেশের যেকোনো স্থানে হবে।

বেতন আকর্ষণীয় এবং অন্যান্য সুবিধার মধ্যে উৎসব বোনাস, মাসিক ও ত্রৈমাসিক ইনসেনটিভ, চিকিৎসা সুবিধা, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি ও গ্রুপ জীবন বিমা অন্তর্ভুক্ত রয়েছে।

আরও পড়ুন