মতিঝিল-কমলাপুরে অটোমোবাইল ওয়ার্কশপ উচ্ছেদ না করার আহ্বান

মতিঝিল-কমলাপুরে অটোমোবাইল ওয়ার্কশপ উচ্ছেদ না করার আহ্বান

মতিঝিল-কমলাপুর এলাকায় ১৭২টি অটোমোবাইল ওয়ার্কশপ উচ্ছেদ না করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ অটোমোবাইল ওয়ার্কশপ মালিক সমিতি।

রোববার (১২ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। সংগঠনটির পক্ষ থেকে বলা হয়, তারা সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ের রেজিস্ট্রেশনকৃত এবং এফবিসিসিআই কর্তৃক অধিভুক্ত বাণিজ্য সংগঠন।

সমিতির সদস্যরা উল্লেখ করেন, মতিঝিল-কমলাপুর এলাকায় তাদের অন্তর্ভুক্ত ১৭২টি অটোমোবাইল ওয়ার্কশপ উচ্ছেদ করা হলে, হাজারো শ্রমিক ও তাদের পরিবার চরম অনিশ্চয়তার মুখে পড়বে। তারা জানান, এই কার্যক্রম দেশের যোগাযোগ ব্যবস্থা বিঘ্নিত করতে পারে।

তারা আরও বলেন, অটোমোবাইল ওয়ার্কশপগুলো দেশের যোগাযোগ ব্যবস্থা সচল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং প্রতিটি ওয়ার্কশপ একটি প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে কাজ করছে। এতে দক্ষ কারিগর তৈরি হচ্ছে, যারা বিদেশে কর্মসংস্থানের সুযোগ পাচ্ছে এবং দেশের অর্থনীতিতে অবদান রাখছে।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ অটোমোবাইল ওয়ার্কশপ মালিক সমিতির সভাপতি ইঞ্জিনিয়ার মো. জাহাঙ্গীর আলমসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন