লালবাগে ছাদ থেকে পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু

লালবাগে ছাদ থেকে পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু

রাজধানীর লালবাগে চারতলা ভবনের ছাদ থেকে পড়ে অজ্ঞাতপরিচয় এক যুবকের মৃত্যু হয়েছে। তার বয়স আনুমানিক ৩৫ বছর।

শনিবার (১১ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পথচারী মো. হোসেন জানান, বিডিআর ২ নম্বর গেট নয়াপল্টন গলির একটি বাসার চারতলা ভবনের ছাদ থেকে পড়ে গুরুতর আহত হন ওই যুবক। পরে কয়েকজন পথচারী তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করেন। তারা তার নাম পরিচয়ও জানতে পারেননি।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে ওই যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

আরও পড়ুন