শেখ হাসিনার বিরুদ্ধে ১২ হাজার কোটি টাকা লেনদেনের অভিযোগে ফেসবুকে পোস্ট দেওয়া এমএইচ পাটওয়ারী বাবু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করেছেন।
রোববার (১২ এপ্রিল) দুপুরে তিনি ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করেন এবং শুনানির পর ট্রাইব্যুনালের পরবর্তী সিদ্ধান্ত দেওয়া হবে।
এর আগে, আদালত অবমাননার অভিযোগের ভিত্তিতে পাটওয়ারী বাবুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল ট্রাইব্যুনাল-১। ৭ এপ্রিল বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেল এ আদেশ দেন।
পোস্টে লাইক, কমেন্ট ও শেয়ারকারীদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। বাবু তার ফেসবুক পোস্টে বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারসহ অন্যান্যদের ছবি যুক্ত করে শেখ হাসিনার মামলার বিষয়ে কিছু তথ্য দেন।
এমআরআর/এমএন
