ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি পিএলসি সিনিয়র অফিসার এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আবেদন প্রক্রিয়া ০৯ এপ্রিল থেকে শুরু হয়েছে এবং এটি চলবে ১৬ এপ্রিল পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
নিয়োগের জন্য প্রার্থীদের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা, পলিমার শিল্পে দক্ষতা এবং ৩ থেকে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থীদের সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানটির নীতিমালা অনুযায়ী চিকিৎসা ভাতা, মুনাফার অংশ, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, মোবাইল বিল, দুপুরের খাবার সুবিধা, বছরে ২টি উৎসব বোনাস এবং প্রতি বছর ইনক্রিমেন্ট পাবেন।
চাকরির ধরন ফুলটাইম এবং কর্মস্থল গাজীপুরে অবস্থিত।
