বাউল শিল্পী আবুল সরকার কারামুক্ত হন

বাউল শিল্পী আবুল সরকার কারামুক্ত হন

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন জনপ্রিয় বাউল শিল্পী আবুল সরকার। তিনি আজ সোমবার সকাল সোয়া ১১টার দিকে কারাগার থেকে বের হন, এ সময় তার পরিবারও উপস্থিত ছিল।

কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার পার্ট-২ এর জেলার আবুল হোসেন দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন, ‘জামিনের কাগজপত্র কারাগারে আসার পর যাচাই শেষে তাকে মুক্তি দেওয়া হয়েছে।’

গত ৬ এপ্রিল ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে করা মামলায় হাইকোর্ট তাকে ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন দেন। মামলার বিবরণ অনুযায়ী, আবুল সরকার গত বছরের ৪ নভেম্বর মানিকগঞ্জের ঘিওর উপজেলায় একটি গানের অনুষ্ঠানে অংশ নেন, যেখানে তার পরিবেশনায় ধর্মীয় অনুভূতিতে আঘাত করার অভিযোগে ঘিওর বন্দর মসজিদের ইমাম মুফতি মো. আব্দুল্লাহ তার বিরুদ্ধে মামলা করেন।

মামলাটির প্রেক্ষিতে ১৯ নভেম্বর মাদারীপুর থেকে তাকে গ্রেপ্তার করে মানিকগঞ্জ জেলা ডিবি পুলিশ এবং পরবর্তী সময়ে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এরপর থেকে তিনি কারাভোগ করছিলেন।

আরও পড়ুন