ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পাঁচ দিনে বিএনপির ৬৯ জন সম্ভাব্য প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এ নিয়ে দলটির পক্ষ থেকে মোট ২৬৮ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
সোমবার (১৩ এপ্রিল) নির্বাচন কমিশনের নির্বাচন পরিচালনা শাখার কর্মকর্তারা এ তথ্য জানান। নতুন যারা মনোনয়নপত্র নিলেন, তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন মোসা. মাজেদা আহসান, মাকসুদা আক্তার, আরিফা জেসমিন, রীনা আকতার, পারুল হক, এবং হোসনা বেগম।
নির্বাচন কমিশন (ইসি) গত বুধবার সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২১ এপ্রিল। মনোনয়নপত্র বাছাই ২২ ও ২৩ এপ্রিল। ২৬ এপ্রিল আপিল আবেদনের শেষ সময় এবং আপিল নিষ্পত্তি হবে ২৭ ও ২৮ এপ্রিল। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৯ এপ্রিল, প্রতীক বরাদ্দ হবে ৩০ এপ্রিল, এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ মে।
