বেরোবিতে চৈত্রসংক্রান্তি উপলক্ষ্যে ঘুড়ি উড়ানো প্রতিযোগিতা

বেরোবিতে চৈত্রসংক্রান্তি উপলক্ষ্যে ঘুড়ি উড়ানো প্রতিযোগিতা

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) চৈত্রসংক্রান্তি ১৪৩২ বঙ্গাব্দ উপলক্ষ্যে ঘুড়ি উড়ানো প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ফুটবল মাঠে ঘুড়ি উড়িয়ে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী।

উপাচার্য বলেন, ঘুড়ি উৎসব উদযাপন আবহমান গ্রামীণ বাংলার একটি ঐহিত্য। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বারের মতো চৈত্রসংক্রান্তিতে ঘুড়ি উড়ানো প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এছাড়াও শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীসহ সকলের অংশগ্রহণে জাঁকজমকপূর্ণভাবে ক্যাম্পাসে পহেলা বৈশাখ উদযাপনের সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

তিনি আরও জানান, পহেলা বৈশাখে বর্ণাঢ্য বর্ষবরণ আনন্দ শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। যেখানে বাঙালি সমাজের সংস্কৃতি তথা উত্তরবঙ্গের কৃষ্টি কালচার তুলে ধরা হবে। এছাড়া ২২টি বিভাগের আয়োজনে বৈশাখী মেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে।

আরও পড়ুন