নববর্ষ উৎসবের মধ্যেই নিহিত আছে বাঙালি সংস্কৃতি: তথ্যমন্ত্রী

নববর্ষ উৎসবের মধ্যেই নিহিত আছে বাঙালি সংস্কৃতি: তথ্যমন্ত্রী

নববর্ষ উৎসবের মধ্যেই নিহিত আছে বাঙালি সংস্কৃতি বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

মঙ্গলবার (১৪ এপ্রিল) নববর্ষ উদ্যাপন উপলক্ষে জাতীয় প্রেস ক্লাব আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। তথ্যমন্ত্রী বলেন, ধর্মীয় উৎসবের পর নববর্ষ বাঙালিদের সবচেয়ে বড় উৎসব।

এ অনুষ্ঠানে সকাল থেকে বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে বর্ষবরণ শুরু হয়। প্রেস ক্লাবের সদস্য ও তাদের পরিবার ঐতিহ্যবাহী ব্রাহ্মণবাড়িয়ার পুতুল নাচ, বাউল গানসহ বিভিন্ন সাংস্কৃতিক প্রদর্শনী উপস্থাপন করেন। অনুষ্ঠানকে প্রাণবন্ত করতে খই, মুড়ি, মুড়কি, গুড়ের পায়েস, হাওয়াই মিঠাই, পান্তা ইলিশ, চটফটি ফুসকাসহ দেশীয় খাবার পরিবেশন করা হয়।

আরও পড়ুন