বরগুনায় ট্রাকচাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত

বরগুনায় ট্রাকচাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত

বরগুনার আমতলী উপজেলায় ট্রাকচাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এছাড়াও অটোরিকশার চালকসহ আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (১৪ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে আমতলী উপজেলার ফায়ার সার্ভিস স্টেশন সংলগ্ন পটুয়াখালী-কুয়াকাটা সড়কে এ দুর্ঘটনা ঘটে。

নিহতরা হলেন- আমতলী উপজেলার আঠারোগাছিয়া ইউনিয়নের সোনাখালী এলাকার মিরাজুল ইসলাম শাওন (২০) এবং পটুয়াখালীর আলীপুরের মহিষডাঙ্গা এলাকার বেল্লাল (৩৫)। গুরুতর আহতদের মধ্যে অটোরিকশা চালক ফাহাদ, তুহিন এবং জসিম সিকদার রয়েছেন। তারা সকলেই আমতলী উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মহিষকাটা এলাকা থেকে যাত্রী নিয়ে আমতলীর উদ্দেশ্যে আসছিল একটি অটোরিকশা। এ সময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রাক চাপা দেয়। এতে অটোরিকশার যাত্রী ও চালকসহ মোট পাঁচজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। বরিশাল যাওয়ার পথে বেলাল মারা যান এবং মিরাজুল ইসলাম শাওন হাসপাতালে পৌঁছালে মৃত্যু বরণ করেন।

আমতলী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মাদ জাহাঙ্গীর হোসেন জানান, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ট্রাকের চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা যায়নি, তবে ট্রাকটি জব্দ করা হয়েছে।

আরও পড়ুন