বার কাউন্সিল নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিলেন অ্যাডভোকেট শিশির

বার কাউন্সিল নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিলেন অ্যাডভোকেট শিশির

বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য পদে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির।

তিনি তাঁর ফেসবুক পোস্টে জানিয়েছেন, আগামীকাল বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচনের জন্য জেনারেল সিট মনোনয়ন পত্র কিনবেন ইনশাআল্লাহ এবং সারাদেশের আইনজীবীদের দোয়া ও সমর্থন কামনা করেছেন।

বার কাউন্সিলের সদস্য নির্বাচন-২০২৬ এর ভোটগ্রহণ আগামী ১৯ মে অনুষ্ঠিত হবে। গত ৪ এপ্রিল বার কাউন্সিল ভবনে অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল ও বার কাউন্সিলের চেয়ারম্যান সিনিয়র অ্যাডভোকেট ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস (কাজল)।

সভায় অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান এ.এস.এম. বখতিয়ারের আনোয়ার, লিগ্যাল এডুকেশন কমিটির চেয়ারম্যান সিনিয়র অ্যাডভোকেট আবদুল আল মামুন, রিলিফ কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট মো. শফিকুল ইসলাম, এবং রোল ও পাবলিকেশন কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট মো. মাহফুজ আহসান।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়েছে এবং সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করতে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হবে। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন বার কাউন্সিলের সচিব (জেলা ও দায়রা জজ) মোহাম্মদ কামাল হোসেন শিকদার।

প্রসঙ্গত, ২০২৪ সালের ৫ আগস্টের পর নির্বাচন অনুষ্ঠিত না করে অ্যাডহক কমিটি গঠনের মাধ্যমে প্রতিষ্ঠানটির কার্যক্রম পরিচালিত হয়ে আসছে।

আরও পড়ুন