ভিকারুননিসা নূন স্কুলে শুরু হচ্ছে অনলাইন ক্লাস কার্যক্রম

ভিকারুননিসা নূন স্কুলে শুরু হচ্ছে অনলাইন ক্লাস কার্যক্রম

রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল শাখায় আগামী বৃহস্পতিবার (১৬ এপ্রিল) থেকে নতুন ক্লাস কার্যক্রম শুরু হচ্ছে। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, সপ্তাহে তিন দিন সরাসরি (অফলাইন) এবং তিন দিন অনলাইন ক্লাস অনুষ্ঠিত হবে।

স্কুলের এক নোটিশে জানানো হয়েছে, শনিবার, সোমবার ও বুধবার অফলাইন ক্লাস অনুষ্ঠিত হবে। অপরদিকে, রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইন ক্লাস নেওয়া হবে। শিক্ষার্থীদের অনলাইন ক্লাসের রুটিন ও ক্লাসে যুক্ত হওয়ার লিংক সংশ্লিষ্ট শ্রেণীশিক্ষকের মাধ্যমে তাদের নিজ নিজ ক্লাস গ্রুপে জানিয়ে দেওয়া হবে।

এর আগে কলেজ শাখায় একই নিয়মে ক্লাস কার্যক্রম শুরু করা হয়। গত ১২ এপ্রিল থেকে সেখানে পরীক্ষামূলকভাবে তিন দিন অনলাইন ও তিন দিন অফলাইন ক্লাস চালু করা হয়েছে বলে জানান ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাজেদা বেগম।

শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, মূলত জ্বালানি সংকট মোকাবিলার জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এ ব্যবস্থা আপাতত ঢাকা মহানগর এলাকার কিছু শিক্ষাপ্রতিষ্ঠানে বাস্তবায়ন করা হচ্ছে, যেখানে শিক্ষার্থীর সংখ্যা তুলনামূলক বেশি।

আরও পড়ুন