নাহিদকে ‘ট্রাম্প কার্ড’ বললেন সিমন্স, প্রশংসা ওয়াল্টারের

নাহিদকে ‘ট্রাম্প কার্ড’ বললেন সিমন্স, প্রশংসা ওয়াল্টারের

নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য বাংলাদেশ দলে অন্তর্ভুক্ত হয়েছেন নাহিদ রানা। পাকিস্তান সুপার লিগে তার বোলিং নিয়ে আলোচনা চলছে। কিউই সিরিজের জন্য দেশে ফিরে আসায় নিউজিল্যান্ড কোচ রব ওয়াল্টার নাহিদকে নিয়ে প্রশংসা করেছেন।

আজ (বুধবার) মিরপুরে সংবাদ সম্মেলনে ওয়াল্টার বলেন, ‘দারুণ ফাস্ট বোলার। এই কন্ডিশন তাকে সাহায্য করবে। বাংলাদেশের হয়ে এমন ফাস্ট বোলারকে দেখতে পাওয়া বেশ ভালো ব্যাপার।’ তিনি আরও জানান, ‘আমরা তার কোয়ালিটিকে একদমই খাটো করে দেখছি না। তাদের দলে বেশ ভালো কিছু কোয়ালিটি ফাস্ট বোলার আছে। ফাস্ট বোলারদের মোকাবিলা করা আমাদের জন্য নতুন কিছু নয়।’

সেইসাথে, ওয়াল্টার নাহিদের গতির বিষয়ে বলেন, ‘সে ঘণ্টায় ১৪০ কিমি গতিতে বল করে, কিছুটা ভিন্ন কন্ডিশন হয়তো, তবে এখানে নিজের স্কিল কাজে লাগিয়ে তাকে সামলাতে হবে।’

এদিকে, নাহিদকে নিয়ে ফিল সিমন্স বলেন, ‘নাহিদ রানা আমাদের একজন ট্রাম্প কার্ড। আমাদের ওর সুরক্ষা দিতে হবে। সবসময় যেন তাকে পাওয়া যায় এটাও মাথায় রাখতে হবে।’ সিমন্স নিউজিল্যান্ড সিরিজ সম্পর্কে জানান, ‘আমরা সব ধরনের চ্যালেঞ্জের জন্যই প্রস্তুত।’

আরও পড়ুন