ঢাকা মহানগরে খাসজমি বরাদ্দের সুযোগ নেই: ভূমিমন্ত্রী

ঢাকা মহানগরে খাসজমি বরাদ্দের সুযোগ নেই: ভূমিমন্ত্রী

ঢাকা মহানগরে ভূমিহীনদের পুনর্বাসনের জন্য খাসজমি বরাদ্দের সুযোগ নেই বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। তিনি বলেন, ঢাকা মহানগরের সব খাসজমি অকৃষি হওয়ায় এ অঞ্চলে ভূমিহীনদের মধ্যে বরাদ্দ দেওয়ার সুযোগ নেই।

বুধবার (১৫ এপ্রিল) জাতীয় সংসদে সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেনের (ঢাকা-১২) লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী এই তথ্য জানান। তিনি ঢাকা-১৮ আসনের খাসজমির বর্তমান চিত্র তুলে ধরে জানান, এই আসনে মোট ৯২৯.৯১৪০ একর খাসজমি রয়েছে। এর মধ্যে নদী, খাল এবং রাস্তার জন্য নির্ধারিত জমি রয়েছে।

মন্ত্রী আরো জানান, কিছু জমি সিটি রেকর্ড অনুযায়ী খাস খতিয়ানে এলেও সেগুলো নিষ্কণ্টক নয় এবং আদালতে বিভিন্ন মামলাও চলমান রয়েছে। ঢাকা মহানগরের জমিগুলো অকৃষি হওয়ায় এখানে ভূমিহীন পুনর্বাসনের আইনি সুযোগ নেই। তবে সরকার বেদখল করা জমি উদ্ধারের পরিকল্পনা করছে।

ঢাকার বাইরে প্রকৃত ভূমিহীনদের জন্য পুনর্বাসন প্রক্রিয়া চলমান রয়েছে। আবেদন পাওয়া গেলে বিদ্যমান খাসজমি ব্যবস্থাপনা ও বন্দোবস্ত নীতিমালা অনুযায়ী যাচাই-বাছাই করে যোগ্যদের জমি বরাদ্দ দেওয়া হচ্ছে।

মন্ত্রী জানান, উদ্ধার করা জমি দ্রুত রাজস্বের আওতায় আনা হবে এবং সরকারি আয় বৃদ্ধির কাজে লাগানো হবে।

আরও পড়ুন