নারায়ণগঞ্জে দুটি কলেজ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

নারায়ণগঞ্জে দুটি কলেজ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

নারায়ণগঞ্জের গোলাকান্দাইল এলাকায় দুইটি শিক্ষা প্রতিষ্ঠানের কলেজে উন্নীতকরণের লক্ষ্যে নতুন কলেজ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

বুধবার (১৫ এপ্রিল) দুপুরে গোলাকান্দাইল মুজিবর ভূইয়া উচ্চ বিদ্যালয় এবং সহিতুন্নেছা পাইলট মহিলা উচ্চ বিদ্যালয়ের পৃথক কলেজ ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সরকারের শিক্ষা উন্নয়ন পরিকল্পনার অংশ হিসেবে সারাদেশে শিক্ষার মানোন্নয়ন ও উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণে ধারাবাহিকভাবে কাজ করা হচ্ছে। এ উদ্যোগের মাধ্যমে সংশ্লিষ্ট বিদ্যালয়গুলোকে পূর্ণাঙ্গ কলেজে রূপান্তর করা হবে।

মুস্তাফিজুর রহমান ভূঁইয়া আরও জানান, কলেজে উন্নীত হলে স্থানীয় শিক্ষার্থীরা নিজের এলাকায় উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ পাবে, যা শিক্ষা ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আনবে এবং শিক্ষার্থীদের ভৌগোলিক ও আর্থিক প্রতিবন্ধকতা হ্রাসে সহায়ক হবে।

স্থানীয় বাসিন্দারা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে গোলাকান্দাইলসহ পার্শ্ববর্তী এলাকার শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষার সুযোগ বৃদ্ধি পাবে এবং সামগ্রিক শিক্ষা ব্যবস্থায় ইতিবাচক অগ্রগতি সাধিত হবে।

ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, শিক্ষকমণ্ডলী, শিক্ষার্থী, অভিভাবক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন