রুবেল হোসেন আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন

রুবেল হোসেন আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন

বাংলাদেশের পেসার রুবেল হোসেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন। সর্বশেষ ২০২১ সালের এপ্রিলে জাতীয় দলের জার্সিতে খেলেছিলেন তিনি। আজ বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে এই ঘোষণা দেন রুবেল। আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিলেও ঘরোয়া ক্রিকেটে খেলা চালিয়ে যাবেন।

অবসরের সিদ্ধান্ত নেওয়ার কারণ সম্পর্কে রুবেল বলেন, “বয়স হচ্ছে, অনেকদিন জাতীয় দলের জন্য খেলি না। ফিটনেসও আগের মত নেই। সবকিছু চিন্তা করেই আমি আজ এই ঘোষণা দিয়েছি।” তিনি আরও জানান, ঘরোয়া ক্রিকেটে খেলার ইচ্ছা রয়েছে, তবে কোচিংয়ের দিকে যাওয়ার বিষয়ে এখনও কিছু ভাবেননি।

রুবেল তার আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়ে আফসোস প্রকাশ করে বলেন, “দেশের হয়ে ভালো খেলেছি, আবার অনেক খারাপও খেলেছি। আমি হয়তো আরো তিন বছর জাতীয় দলে খেলতে পারতাম।” ক্যারিয়ারের সেরা মুহূর্ত হিসেবে শচীন টেন্ডুলকার, ডি ভিলিয়ার্স এবং বিরাট কোহলির উইকেট পাওয়ার কথা উল্লেখ করেন তিনি।

২০১৫ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে জয়কে অন্যতম সেরা মুহূর্ত হিসেবে স্মরণ করেন রুবেল। নিদাহাস ট্রফির ম্যাচটি তার মনে দাগ কেটেছে, যেখানে তিনি নার্ভাস ছিলেন এবং কিছুটা ভুল বোলিং করেছিলেন।

নতুন বিসিবি সভাপতির প্রতি শুভকামনা জানিয়ে রুবেল বলেন, “তামিম ভাই অনেক দেশের ক্রিকেটের ফ্যাসিলিটিজ দেখেছেন, আমি বিশ্বাস করি তিনি ভালো কিছু করবেন।” পেসার হান্ট পুনরায় চালুর প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি, যা নতুন প্রতিভা বের করতে সহায়ক হবে।

আরও পড়ুন