রাজধানীর বনানীর বহুতল ভবনের অষ্টম তলার আগুন নিয়ন্ত্রণে এসেছে। বুধবার রাত সাড়ে ৮টার দিকে ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাকিবুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, বনানীর ১২ নম্বর সড়কের ওই ভবনে আগুন লাগার পর ফায়ার সার্ভিসের পাঁচ ইউনিটের চেষ্টায় রাত ৮টা ১৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুনটি সন্ধ্যা সাড়ে ৬টার দিকে লাগে, খবর পেয়ে প্রথমে দুটি ইউনিট ঘটনাস্থলে যায়, পরে আরও তিনটি ইউনিট যোগ দেয়।
