চাঁপাইনবাবগঞ্জে ছেলের মৃত্যুর তিন ঘণ্টার মধ্যে মায়ের মৃত্যুর ঘটনা ঘটেছে। মৃত ব্যক্তিরা হলেন সদর উপজেলার বারঘরিয়া ইউপির কাজীপাড়া গ্রামের কালু শেখ (৫৫) এবং তার মা ময়না বেগম।
বুধবার রাত ৮টার দিকে কালু শেখ মারা যান। এরপর রাত ১১টার দিকে ময়না বেগমের মৃত্যু হয়। বৃহস্পতিবার (১৫ এপ্রিল) সকালে কাজিপাড়া গ্রামের একটি কবরস্থানে তাদের দাফন সম্পন্ন হয়।
স্থানীয়রা জানিয়েছেন, কালু শেখ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন এবং জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে। ময়না বেগমও দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন এবং ছেলের মৃত্যুর শোকে তিনি ভেঙে পড়েন।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ওসি একরাম হোসাইন জানিয়েছেন, ময়না বেগমের বয়স ৯৪ বছর ছিল এবং তিনি অসুস্থতার কারণে দীর্ঘদিন শয্যাশায়ী ছিলেন।
