বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সাবেক ও বর্তমান জাতীয় দলের অধিনায়কদের জন্য ‘ক্যাপ্টেনস কার্ড’ নামে একটি বিশেষ সম্মাননা চালু করছে। এই কার্ডটি তাদের হাতে তুলে দেওয়ার জন্য বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সন্ধ্যায় ঢাকার একটি হোটেলে ‘ক্যাপ্টেনস কার্ড হস্তান্তর অনুষ্ঠান’ আয়োজন করা হবে।
বিসিবির পক্ষ থেকে জানা গেছে, ছেলে ও নারীদের ক্রিকেটে দেশের সকল আন্তর্জাতিক অধিনায়কের প্রতি সম্মান জানিয়ে এই কার্ড প্রদান করা হবে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিসিবির সভাপতি তামিম ইকবাল খান বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নেতৃত্ব দেওয়া সকল পুরুষ ও নারীদের হাতে একটি বিশেষ এডিশন প্রিভিলেজ কার্ড তুলে দেবেন।
যদিও কার্ডটির বিস্তারিত উল্লেখ করা হয়নি, তবে জানা গেছে, আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশকে নেতৃত্ব দেওয়া সব অধিনায়ককে এই বিশেষ কার্ড প্রদান করা হবে, যা তাদের মাঠে প্রবেশের সবসময়ের প্রবেশপত্র হিসেবে কাজ করবে। এই কার্ড দিয়ে তারা দেশের সকল মাঠে অনুষ্ঠিত আন্তর্জাতিক ম্যাচে খেলা দেখতে পারবেন।
