বিপিসির শীর্ষপর্যায়ে ৭ কর্মকর্তাকে বদলি-পদায়ন

বিপিসির শীর্ষপর্যায়ে ৭ কর্মকর্তাকে বদলি-পদায়ন

বাংলাদেশ পেট্রলিয়াম করপোরেশনের (বিপিসি) শীর্ষপর্যায়ের সাতজন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিপিসির চট্টগ্রামের প্রধান কার্যালয়ের সচিব শাহিনা সুলতানার স্বাক্ষরে এ বদলি আদেশ জারি করা হয়।

বদলির আদেশ অনুযায়ী, এলপি গ্যাস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. ইউসুফ হোসেন ভূঁইয়াকে যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এলপি গ্যাস লিমিটেডের নতুন ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন যমুনা অয়েলের বর্তমান ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. আমীর মাসুদ।

বিপিসির ঊর্ধ্বতন মহাব্যবস্থাপক (নিরীক্ষা) মো. আবুল কালাম আজাদকে স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েল কোম্পানি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে পদায়ন করা হয়েছে। এছাড়া, বিপিসির বাণিজ্য ও অপারেশনস বিভাগের মহাব্যবস্থাপক মুহাম্মদ মোরশেদ হোসাইন আজাদকে অর্থ বিভাগের মহাব্যবস্থাপক হিসেবে বদলি করা হয়েছে।

স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েল কোম্পানি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা ফেরদৌসী মাসুম হিমেলকে বিপিসির মহাব্যবস্থাপক (বণ্টন ও বিপণন) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। বিপিসির চেয়ারম্যান দপ্তরে সংযুক্ত মহাব্যবস্থাপক মোহাম্মদ জাহিদ হোসাইনকে বাণিজ্য ও অপারেশনস বিভাগের মহাব্যবস্থাপক হিসেবে বদলি করা হয়েছে।

বিপিসির অর্থ বিভাগের মহাব্যবস্থাপক মো. জাহাঙ্গীর কবিরকে নিরীক্ষা বিভাগের মহাব্যবস্থাপক হিসেবে বদলি করা হয়েছে। আদেশে বলা হয়, ১৬ এপ্রিল পূর্বাহ্ণে বদলি হওয়া কর্মকর্তাদের বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হয়ে নতুন কর্মস্থলে যোগ দিতে হবে। অন্যথায়, ১৬ এপ্রিল অপরাহ্ণে তারা স্ট্যান্ড রিলিজ হিসেবে গণ্য হবেন।

সর্বশেষ তথ্যানুযায়ী, বদলি আদেশ জারির দুই ঘণ্টার মধ্যেই কর্মকর্তারা নতুন কর্মস্থলে যোগদান করেছেন।

আরও পড়ুন