নতুন সুবিধা আনল জিমেইল

নতুন সুবিধা আনল জিমেইল

জিমেইল আইওএস ও অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য নতুন এন্ড টু এন্ড এনক্রিপশন সুবিধা চালু করেছে। এই সুবিধার মাধ্যমে স্মার্টফোন থেকে নিরাপদভাবে এনক্রিপ্টেড ই–মেইল পাঠানো সম্ভব হবে, ফলে তথ্যের নিরাপত্তা বাড়বে। গুগল জানিয়েছে, পর্যায়ক্রমে সকল জিমেইল ব্যবহারকারীর জন্য এটি উন্মুক্ত করা হবে।

প্রথমবারের মতো জিমেইল অ্যাপ ব্যবহারকারীরা সরাসরি এন্ড টু এন্ড এনক্রিপশন প্রযুক্তিতে ই–মেইল আদান–প্রদান করতে পারবেন। নতুন সুবিধাটি ব্যবহারের জন্য প্রেরক ও প্রাপককে আলাদা কোনো অ্যাপ ইনস্টল করার প্রয়োজন নেই।

তবে, গুগলের তথ্যমতে, জিমেইল অ্যাপে স্বয়ংক্রিয়ভাবে সব ই–মেইল এনক্রিপ্ট হবে না। ব্যবহারকারীদের একটি লক আইকনে ক্লিক করে ‘অ্যাডিশনাল এনক্রিপশন’ অপশনটি চালু করতে হবে। এনক্রিপশন করা ই–মেইল সাধারণ ই–মেইলের মতোই প্রাপকের ইনবক্সে জমা হবে।

এন্ড টু এন্ড এনক্রিপশন একটি নিরাপদ যোগাযোগ পদ্ধতি, যেখানে বার্তায় বিশেষ সংকেত যুক্ত করে প্রাপককে পাঠানো হয়। প্রাপক বার্তাটি গ্রহণ করার পর সংকেত সরিয়ে সাধারণ বার্তায় পরিণত করা হয়, ফলে অন্য কেউ তথ্য জানার সুযোগ পায় না।

আরও পড়ুন