হরমুজ প্রণালিতে ফের আটকে গেল ‘বাংলার জয়যাত্রা’

হরমুজ প্রণালিতে ফের আটকে গেল ‘বাংলার জয়যাত্রা’

হরমুজ প্রণালিতে ফের আটকা পড়েছে বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) জাহাজ ‘বাংলার জয়যাত্রা’। ইরান হরমুজ প্রণালি খুলে দেওয়ার ঘোষণা দিলেও জাহাজটি নৌপথ পার হতে পারেনি।

বিএসসি সূত্রে জানা যায়, ইরানের ঘোষণার পর গত রাত ৯টার দিকে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ বন্দরের থেকে জাহাজটি হরমুজ প্রণালির উদ্দেশে রওনা দেয়। কয়েক ঘণ্টা পর প্রণালির কাছাকাছি পৌঁছালে ইরানের নৌবাহিনী রেডিওতে ‘বাংলার জয়যাত্রা’সহ অন্যান্য জাহাজকে ফিরে যেতে নির্দেশ দেয় এবং অনুমতি পেতে অপেক্ষা করতে বলা হয়।

এরপর ‘বাংলার জয়যাত্রা’ পারস্য উপসাগরের একটি অ্যাংকরেজে ফিরে আসে। বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমোডর মাহমুদুল মালেক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এক বিএসসি কর্মকর্তা জানান, শুক্রবার রাত ১১টা ৫০ মিনিটে জাহাজটি হরমুজ প্রণালিতে প্রবেশ করে এবং ভোরে প্রণালি পার হওয়ার কথা ছিল। কিন্তু রাত সাড়ে ১২টার দিকে ইরানের নৌবাহিনী সব জাহাজকে ইঞ্জিন বন্ধ করে থামার নির্দেশ দেয়, জানিয়ে দেয় যে হরমুজ পার হওয়ার জন্য ইরান সরকারের অনুমতি প্রয়োজন।

ইরানের নৌবাহিনী হুঁশিয়ারি দিয়েছে যে নির্দেশ অমান্য করলে এবং হামলার শিকার হলে এর দায়ভার সংশ্লিষ্ট জাহাজের কর্তৃপক্ষকেই নিতে হবে। বর্তমানে জাহাজটি নিরাপদে অবস্থান করছে। মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর থেকেই ‘বাংলার জয়যাত্রা’ পারস্য উপসাগরে আটকা পড়ে আছে। এর আগে গত ৮ এপ্রিল যুদ্ধবিরতি ঘোষণার পর জাহাজটি দুবার হরমুজ প্রণালি দিয়ে বের হওয়ার চেষ্টা করেছিল, কিন্তু অনুমতি না পাওয়ায় ফিরে আসতে বাধ্য হয়।

আরও পড়ুন