অর্থ মন্ত্রণালয়ে ২৩টি শূন্যপদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

অর্থ মন্ত্রণালয়ে ২৩টি শূন্যপদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

অর্থ মন্ত্রণালয়ের অধীনে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট ট্রেনিং একাডেমিতে ১১ থেকে ২০ গ্রেডের ১১ ক্যাটাগরির শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মোট পদসংখ্যা ২৩। আবেদনের শেষ তারিখ ১০ মে ২০২৬।

চাকরির বিবরণ অনুযায়ী, সুবেদার পদের জন্য ০১ জন, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের জন্য ০৪ জন, ড্রাইভার পদের জন্য ০৩ জন, হাবিলদার পদের জন্য ০৩ জন, নার্স পদের জন্য ০১ জন, লাইনম্যান ইলেকট্রিশিয়ান পদের জন্য ০১ জন, পাম্প অপারেটর পদের জন্য ০১ জন, আরমারার পদের জন্য ০১ জন, প্রজেক্টর অপারেটর পদের জন্য ০২ জন, অফিস সহায়ক পদের জন্য ০৫ জন এবং বাবুর্চি পদের জন্য ০১ জন নিয়োগ দেওয়া হবে।

বেতন স্কেল ও গ্রেড অনুযায়ী, সুবেদার পদের জন্য ১২,৫০০-৩০,২৩০ টাকা (গ্রেড-১১), অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ও অন্যান্য ০৪ পদের জন্য ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬), লাইনম্যান ইলেকট্রিশিয়ান, পাম্প অপারেটর, এবং আরমারার পদের জন্য ৮,৮০০-২১,৩১০ টাকা (গ্রেড-১৮), অফিস সহায়ক ও বাবুর্চির জন্য ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)।

আবেদনের জন্য প্রার্থীদের ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে, তবে ১, ৪ ও ৮ নম্বর পদের জন্য সর্বোচ্চ বয়স ৪০ বছর। এছাড়াও, পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীদের নির্ধারিত ওয়েবসাইটে আবেদন পূরণ করতে হবে। আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদানের সময়সীমা ১৯ এপ্রিল ২০২৬ থেকে শুরু হয়ে ১০ মে ২০২৬ পর্যন্ত থাকবে।

আরও পড়ুন