কিশোরগঞ্জের করিমগঞ্জের গুণধর এলাকায় বড় হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ শনিবার দুপুরে এ ঘটনা ঘটে।
মৃত কৃষক হলুদ মিয়া (৩৭) করিমগঞ্জ উপজেলার জয়কা ইউনিয়নের কলাবাগ গ্রামের নুরুল ইসলামের ছেলে।
করিমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে মুসলিমা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হলুদ মিয়া বাড়ির সামনের বড় হাওরে ধান কাটতে গিয়েছিলেন। দুপুরের দিকে হঠাৎ বৃষ্টির সঙ্গে বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
