হজযাত্রীদের জন্য হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশেষ স্বাস্থ্যসেবা কেন্দ্র স্থাপন করেছে ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতাল।
হাসপাতাল কর্তৃপক্ষের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই স্বাস্থ্যসেবা কেন্দ্র থেকে সব হজযাত্রী সরাসরি সেবা নিতে পারবেন।
স্বাস্থ্যকেন্দ্র থেকে হজযাত্রীদের বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা ও প্রয়োজনীয় ওষুধ দেওয়া হবে।
ফ্লাইটে ওঠার আগে শারীরিক অবস্থা পরীক্ষা করে নেওয়ার সুবিধা থাকছে, যা যাত্রীদের নিরাপদ ও নিশ্চিন্ত ভ্রমণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আজ শনিবার প্রথম হজ ফ্লাইট থেকে শুরু করে শেষ ফ্লাইট পর্যন্ত ২৪ ঘণ্টা খোলা থাকবে এই স্বাস্থ্যসেবা কেন্দ্র।
