তেলের দাম বিশ্ববাজারে দ্বিগুণ বাড়লেও আমরা সামান্য বাড়িয়েছি: মন্ত্রী

তেলের দাম বিশ্ববাজারে দ্বিগুণ বাড়লেও আমরা সামান্য বাড়িয়েছি: মন্ত্রী

বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ জানিয়েছেন, সরকার জ্বালানি তেলের দাম বাড়াতে বাধ্য হয়েছে। তিনি উল্লেখ করেন, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম দ্বিগুণ বেড়েছে, কিন্তু জনগণের স্বার্থে সরকার তুলনামূলকভাবে সামান্য দাম বাড়িয়েছে।

সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী বলেন, যুদ্ধ শুরুর আগে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ছিল যা বর্তমানে প্রায় দ্বিগুণ। এই মূল্যবৃদ্ধির ফলে সরকারের ওপর ব্যাপক অর্থনৈতিক চাপ সৃষ্টি হয়েছে এবং সরকারকে জ্বালানি তেল আমদানিতে বাড়তি দুই বিলিয়ন ডলার খরচ করতে হচ্ছে।

তিনি আরও জানান, সরকার জনগণের স্বস্তির কথা চিন্তা করে দাম সমন্বয়ে সীমিত পরিসরে ব্যবস্থা নিয়েছে। সরকার ভর্তুকি প্রদান অব্যাহত রেখে বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে।

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধি পাওয়ার কারণে বাংলাদেশেও মূল্য সমন্বয় করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, পেট্রোলের দাম লিটার প্রতি ১৯ টাকা, অকটেনের দাম ২০ টাকা এবং ডিজেলের দাম ১৫ টাকা বেড়েছে। বর্তমানে প্রতি লিটার অকটেনের দাম ১৪০ টাকা, পেট্রোল ১৩৫ টাকা এবং ডিজেল ১১৫ টাকা হয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী কেরোসিনের দামও বেড়ে প্রতি লিটার ১৩০ টাকায় বিক্রি হচ্ছে।

আরও পড়ুন