যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে ‘তিক্ত পরাজয়ের’ হুঁশিয়ারি মোজতবা খামেনির

যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে ‘তিক্ত পরাজয়ের’ হুঁশিয়ারি মোজতবা খামেনির

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে সতর্ক করে বলেছেন, তার দেশের নৌবাহিনী শত্রুদের ‘নতুন তিক্ত পরাজয়’ উপহার দিতে প্রস্তুত রয়েছে।

আল জাজিরা জানায়, ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বার্তায় এই হুঁশিয়ারি দেওয়া হয়। পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালিকে ঘিরে উত্তেজনা বাড়ার প্রেক্ষাপটে ইরানের নৌবাহিনী সক্রিয়ভাবে প্রস্তুত রয়েছে।

একই সময়ে ওই প্রণালিতে অন্তত দুটি বাণিজ্যিক জাহাজের ওপর গুলিবর্ষণের খবর পাওয়া গেছে, যা পরিস্থিতির আরও অবনতি নির্দেশ করছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে যুক্তরাষ্ট্র–ইসরায়েলের সঙ্গে সংঘাতের জেরে হরমুজ প্রণালিকে কেন্দ্র করে উত্তেজনা চরমে পৌঁছেছে।

ইরান ইতোমধ্যে এই কৌশলগত জলপথে নিয়ন্ত্রণ জোরদার করেছে এবং বিভিন্ন সময়ে জাহাজ চলাচলে বিধিনিষেধ আরোপ করেছে বলে আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন রুট হিসেবে পরিচিত এই প্রণালি দিয়ে বৈশ্বিক তেলের একটি বড় অংশ পরিবাহিত হয়। ফলে এখানে যেকোনো ধরনের অস্থিরতা আন্তর্জাতিক বাজারে তাৎক্ষণিক প্রভাব ফেলতে পারে বলে বিশ্লেষকদের আশঙ্কা।

বিশ্লেষকদের মতে, ইরানের এই কড়া ভাষার বার্তা প্রধানত যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন অবরোধ এবং চলমান সামরিক চাপের জবাব হিসেবে এসেছে। এতে আঞ্চলিক সংঘাত আরও বিস্তৃত হওয়ার ঝুঁকি তৈরি হয়েছে।

আরও পড়ুন