ভারতের হাইকমিশনার হয়ে আসছেন দিনেশ ত্রিবেদী

ভারতের হাইকমিশনার হয়ে আসছেন দিনেশ ত্রিবেদী

বাংলাদেশে হাইকমিশনার হিসেবে নিযুক্ত হতে যাচ্ছেন ভারতের সাবেক কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা দিনেশ ত্রিবেদী। গণমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, সবকিছু ঠিক থাকলে তিনি প্রণয় ভার্মার স্থলাভিষিক্ত হবেন।

প্রতিবেদন অনুযায়ী, দীর্ঘ সময় পর প্রতিবেশী দেশে একজন রাজনৈতিক ব্যক্তিকে এ পদে নিয়োগ দিচ্ছে ভারত। দিনেশ ত্রিবেদী আগে তৃণমূল কংগ্রেসের সদস্য হিসেবে রেলমন্ত্রী এবং স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী ছিলেন। তবে আনুষ্ঠানিক ঘোষণার আগে ভারত বাংলাদেশ সরকারের সম্মতি নেবে।

৭৫ বছর বয়সী ত্রিবেদী একজন অভিজ্ঞ রাজনীতিক এবং তার এই নিয়োগ পররাষ্ট্র মন্ত্রণালয়ের কূটনীতিকদের জন্য একটি বার্তা হিসেবে দেখা হচ্ছে। তিনি ১২ ফেব্রুয়ারি ২০২১ সালে তৃণমূল কংগ্রেস থেকে পদত্যাগ করেন এবং ৬ মার্চ ২০২১ সালে বিজেপিতে যোগ দেন।

এটি এমন একটি সময়ে হচ্ছে যখন ভারত ও বাংলাদেশ তাদের সম্পর্ক পুনর্গঠনের চেষ্টা করছে। শেখ হাসিনা সরকারের পতনের পর দুই দেশের সম্পর্ক অবনতি ঘটে, এবং ভারত সরকার এবার দীনেশ ত্রিবেদীর মাধ্যমে সেই সম্পর্ক পুনরুদ্ধারের আশা করছে।

আরও পড়ুন