গতকাল ১৮ এপ্রিল জিলকদ মাসের চাঁদ দেখা যায়নি। ফলে বাংলাদেশে ১৪৪৭ হিজরি সনের জিলকদ মাস শুরু হচ্ছে সোমবার (২০ এপ্রিল) থেকে। শনিবার সারাদেশে চাঁদ দেখা না হওয়ায় রবিবার (১৯ এপ্রিল) শাওয়াল মাসের ৩০ দিন পূর্ণ হচ্ছে。
ইসলামি বর্ষপঞ্জি অনুযায়ী, জিলকদ মাসের পর জিলহজ মাস আসে। জিলহজের ১০ তারিখে পালিত হয় পবিত্র ঈদুল আজহা। হিসাব অনুযায়ী, জিলকদ মাস ২০ এপ্রিল থেকে শুরু হয়ে ২৯ দিনে শেষ হলে ১৯ মে জিলহজ মাস শুরু হবে এবং ২৮ মে ঈদুল আজহা উদযাপিত হবে।
যদি জিলকদ মাস ৩০ দিন হয়, তবে ঈদুল আজহা উদযাপিত হবে ২৯ মে। তবে ঈদের সঠিক তারিখ চাঁদ দেখার ওপর নির্ভর করবে। জাতীয় চাঁদ দেখা কমিটি এ বিষয়ে চূড়ান্ত ঘোষণা দেবে।
