ফরিদপুরে ট্রাক্টরের ধাক্কায় কলেজছাত্রীর মৃত্যু

ফরিদপুরে ট্রাক্টরের ধাক্কায় কলেজছাত্রীর মৃত্যু

ফরিদপুরে ট্রাক্টরের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে। রোববার (১৯ এপ্রিল) দুপুরে শহরের আদমপুর বেড়িবাঁধ সড়কের মেরিন ইনস্টিটিউটের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম উপাসনা ঘোষ (২২)। তিনি শহরের ঝিলটুলি এলাকার উত্তম ঘোষের মেয়ে এবং সিটি কলেজের এইচএসসি প্রথম বর্ষের মানবিক বিভাগের শিক্ষার্থী ছিলেন।

পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, দুপুরে উপাসনা পূর্বপরিচিত আকাশ নামে এক যুবকের সঙ্গে মোটরসাইকেলে ঘুরতে বের হন। তারা টেপাখোলা রিও ফিলিং স্টেশন থেকে তেল নিয়ে বেড়িবাঁধ সড়ক হয়ে শহরে ফিরছিলেন।

মেরিন ইনস্টিটিউটের সামনে পৌঁছালে ইটভাটার মাটি বহনকারী একটি ট্রাক্টর পেছন থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়, ফলে উপাসনা ও আকাশ দুজনেই গুরুতর আহত হন।

স্থানীয় বাসিন্দারা দ্রুত তাদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উপাসনা ঘোষকে মৃত ঘোষণা করেন। আহত মোটরসাইকেলচালক আকাশ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রাক্টরের চালকের সহকারী হোসেন মোল্লাকে (১৯) আটক করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আরও পড়ুন