এনসিপিতে যোগদানে ছাত্রলীগের অতীত বাধা নয়: নাহিদ ইসলাম

এনসিপিতে যোগদানে ছাত্রলীগের অতীত বাধা নয়: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, অতীতে কেউ ছাত্রদল, ছাত্রশিবির বা ছাত্রলীগ করলেও তারা এনসিপিতে যোগ দিতে পারবেন। তিনি বলেন, আজ থেকে যারা এনসিপিতে আসবেন, তারা সংগঠক ও নেতাকর্মী হিসেবে কাজ করবেন। তবে, ফ্যাসিজমে অংশগ্রহণকারী, গণহত্যায় যুক্ত, চাঁদাবাজি ও দুর্নীতির অভিযোগে অভিযুক্ত কেউ এনসিপিতে আসতে পারবেন না।

রোববার (১৯ এপ্রিল) দুপুরে রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম এসব কথা বলেন। তিনি জানান, যারা এনসিপির গঠনতন্ত্র অনুযায়ী দলটির রাজনীতি প্রতিষ্ঠা করতে চান, তাদের জন্য এনসিপি উন্মুক্ত।

তিনি বলেন, আজ যারা এনসিপিতে যুক্ত হচ্ছেন, তারা দীর্ঘদিন ধরে একই রাজনীতির সঙ্গে ছিলেন। এখন আনুষ্ঠানিকভাবে একত্রিত হচ্ছে এবং দেশের তরুণদের এনসিপির হাত শক্তিশালী করতে আহ্বান জানান।

নাহিদ ইসলাম বলেন, দেশে নতুন স্বৈরতন্ত্রের উদ্ভব রোধে তরুণদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। তিনি দাবি করেন, বাংলাদেশের মানুষ গণভোটের মাধ্যমে সংস্কারের পক্ষে রায় দিয়েছে, যা বাস্তবায়ন করতে হবে এবং জনগণের অধিকার ফিরিয়ে দিতে হবে।

আরও পড়ুন