কুমিল্লায় তেল অতিরিক্ত মূল্যে বিক্রির জন্য ২ ব্যবসায়ী জরিমানা

কুমিল্লায় তেল অতিরিক্ত মূল্যে বিক্রির জন্য ২ ব্যবসায়ী জরিমানা

নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে জ্বালানি তেল বিক্রি ও লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনার দায়ে কুমিল্লায় দুই ব্যবসায়ীকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (১৯ এপ্রিল) বিকালে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার সুজন চন্দ্র রায়ের তত্ত্বাবধানে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সজিব তালুকদার। অভিযানে র্যাব-১১ সিপিসি-২ কুমিল্লার সিনিয়র এএসপি মিঠুন কুমার কুণ্ডু উপস্থিত ছিলেন।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সজিব তালুকদার জানান, রাজাপাড়া উত্তর চৌমুহনীর হোসেন এন্টারপ্রাইজকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়। একই সঙ্গে প্রতিষ্ঠানটিতে পাওয়া ৪৮ লিটার অকটেন সরকার নির্ধারিত মূল্যে বিক্রয় করার নির্দেশনা দেওয়া হয়।

অভিযানে অপর একটি প্রতিষ্ঠানকে গোপন স্থানে জ্বালানি তেল মজুদ সংক্রান্ত অভিযোগে অসহযোগিতা করায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযুক্ত ব্যক্তি লাইসেন্স ব্যতীত দাহ্য পেট্রোলিয়াম পণ্য অবৈধভাবে সংরক্ষণ ও বিক্রি করে আসছিলেন।

সদর দক্ষিণ উপজেলা প্রশাসন জ্বালানি তেলের অননুমোদিত মজুদ ও কালোবাজারি প্রতিরোধে প্রতিজ্ঞাবদ্ধ।

আরও পড়ুন