চাঁদপুরে নদীতে নিখোঁজ ২ শিশু, একজনের মরদেহ উদ্ধার

চাঁদপুরে নদীতে নিখোঁজ ২ শিশু, একজনের মরদেহ উদ্ধার

চাঁদপুরে নদীতে গোসলে নেমে দুই শিশু নিখোঁজ হয়েছে। আজ রোববার দুপুর সাড়ে ১২টার দিকে সদর উপজেলার বাগাদী ইউনিয়নের মমিনপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিখোঁজ শিশু দুজন হলেন মোহাম্মদ আলীর ছেলে শাহাদাত (৬) এবং মো. মাইনুদ্দিনের ছেলে মাহমুদ (৭)। দুজনই মমিনপুরের বাসিন্দা।

খবর পেয়ে দুই ঘণ্টার প্রচেষ্টার পর শাহাদাতের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল। চাঁদপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আব্দুল্লাহ দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাতে তিনি জানান, ওই দুজনসহ তিন শিশু স্কুল থেকে ফিরে নদীতে গোসলে নামে। গোসল শেষে এক শিশু ফিরলেও শাহাদাত ও মাহমুদ স্রোতে নিখোঁজ হয়ে যায়। সন্ধ্যা পর্যন্ত উদ্ধার অভিযান চালিয়েও মাহমুদের খোঁজ পাওয়া যায়নি। ‘আমরা কাল সকালে আবার অভিযান শুরু করব,’ বলেন উপ-সহকারী পরিচালক মো. আব্দুল্লাহ।

আরও পড়ুন