আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেড (এপিএসসিএল) ‘এক্সিকিউটিভ ডিরেক্টর’ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে এবং তা চলবে ৩০ এপ্রিল ২০২৬ পর্যন্ত। আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন করতে হবে। প্রার্থীকে অবশ্যই স্নাতক ডিগ্রিধারী হতে হবে।
নিয়োগের বিস্তারিতঃ
প্রতিষ্ঠানের নাম: আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেড (এপিএসসিএল), বিভাগ: অপারেশন ও মেইনটেন্যান্স, পদের নাম: এক্সিকিউটিভ ডিরেক্টর, পদসংখ্যা: ১ জন, চাকরির ধরন: চুক্তিভিত্তিক, প্রার্থীর ধরন: পুরুষ, শিক্ষাগত যোগ্যতা: স্নাতক, অভিজ্ঞতা: ১৮ বছর।
বেতন: এক লাখ ৪৯ হাজার টাকা, অন্যান্য সুবিধা: বাসাভাড়া, দুটি উৎসব বোনাস, বৈশাখী ভাতা এবং আয়কর কোম্পানি বহন করবে। প্রার্থীর সর্বনিম্ন বয়স ৪৫ বছর এবং সর্বাধিক ৬০ বছর হতে হবে।
আবেদন করার নিয়ম ও তথ্য: আবেদন শুরু: ১৬ এপ্রিল ২০২৬, আবেদনের শেষ তারিখ: ৩০ এপ্রিল ২০২৬, আবেদন পদ্ধতি: অফলাইনে। কর্মস্থল: ঢাকা জেলায় কাজ করার মানসিকতা থাকা আবশ্যক। আবেদন পাঠানোর ঠিকানা: চেয়ারম্যান, আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেড (এপিএসসিএল), নাভানা রহিম আরডেন্ট (লেভেল–১০), ১৮৫ শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, পল্টন, ঢাকা–১০০০।
