ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিমানবন্দর থানায় নতুন অফিসার ইনচার্জ হিসেবে কামরুল হাসান তালুকদারকে বদলি করা হয়েছে।
সোমবার (২০ এপ্রিল) ডিএমপির উপ-পুলিশ কমিশনার (সদরদপ্তর ও প্রশাসন) মো. আমীর খসরু স্বাক্ষরিত এক আদেশে এই তথ্য জানানো হয়।
আদেশে বলা হয়, বিমানবন্দর থানার অফিসার ইনচার্জ মো. মোবারক হোসেনকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশে এবং কামরুল হাসান তালুকদারকে বিমানবন্দর থানায় নতুন অফিসার ইনচার্জ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
এই আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলেও জানানো হয়েছে।
