কান্নায় ভেঙে পড়লেন রিতেশ-জেনেলিয়া, মুহূর্তেই ভাইরাল ভিডিও

কান্নায় ভেঙে পড়লেন রিতেশ-জেনেলিয়া, মুহূর্তেই ভাইরাল ভিডিও

বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি রিতেশ দেশমুখ ও জেনেলিয়া ডি’সুজা সম্প্রতি একটি সংবাদ সম্মেলনে আবেগাপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়েন। ‘রাজা শিবাজি’ সিনেমার ট্রেলার উন্মোচন অনুষ্ঠানে এই দৃশ্যটি ঘটে, যা দ্রুত সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে।

সোমবার (২০ এপ্রিল) আয়োজিত ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে মঞ্চে কথা বলতে গিয়ে রিতেশ আবেগ ধরে রাখতে না পেরে কান্নায় ভেঙে পড়েন। পাশে দাঁড়িয়ে থাকা জেনেলিয়াও নিজেকে সামলাতে পারেননি। তাদের এই আবেগঘন মুহূর্ত উপস্থিত দর্শকদেরও নাড়া দেয়।

রিতেশ জানান, ‘রাজা শিবাজি’ তার কাছে শুধুই একটি সিনেমা নয়, বরং স্বপ্নের প্রকল্প। তিনি ছত্রপতি শিবাজি মহারাজের জীবনকাহিনি পর্দায় তুলে ধরতে পরিচালনা ও চিত্রনাট্যে যুক্ত ছিলেন। বক্তব্যের একপর্যায়ে প্রয়াত বাবা বিলাসরাও দেশমুখকে স্মরণ করতে গিয়ে তিনি আবেগে কান্নায় ভেঙে পড়েন।

ভাইরাল ভিডিওতে দেখা যায়, রিতেশের চোখে পানি আসতেই উপস্থিত দর্শকরাও আবেগাপ্লুত হয়ে পড়েন। এই দৃশ্যটি দ্রুত নেটমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ভক্তদের মাঝে গভীর সাড়া ফেলে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বলিউডের তারকারা—সঞ্জয় দত্ত, অভিষেক বচ্চন, বিদ্যা বালান, মহেশ মঞ্জরেকর এবং ভাগ্য। তাদের উপস্থিতিতে অনুষ্ঠানটি হয়ে ওঠে আরও প্রাণবন্ত।

‘রাজা শিবাজি’ সিনেমায় সালমান খান অভিনয় করবেন, যিনি শিবাজির বিশ্বস্ত যোদ্ধা জীবা মহালার চরিত্রে দেখা দেবেন। মারাঠি ও হিন্দি—দুই ভাষায় নির্মিত এই সিনেমাটি আগামী ১ মে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

আরও পড়ুন