‘কিছু রাজনৈতিক দল দেশের মানুষকে বিভ্রান্ত করার জন্য কথা-বার্তা শুরু

‘কিছু রাজনৈতিক দল দেশের মানুষকে বিভ্রান্ত করার জন্য কথা-বার্তা শুরু

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, কিছু রাজনৈতিক দল দেশের মানুষকে বিভ্রান্ত করার জন্য কথা-বার্তা শুরু করেছে। সোমবার বিকেলে বগুড়া শহরের আলতাফুন্নেসা খেলার মাঠে জেলা বিএনপির আয়োজিত জনসভায় তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, দেশের মানুষের জীবনমান উন্নয়নের জন্য তার দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের জন্য জনগণ বিএনপিকে ম্যান্ডেট দিয়েছে। প্রধানমন্ত্রী উল্লেখ করেন, ‘কিছু রাজনৈতিক দল সংসদে এবং সংসদের বাইরে জনগণকে বিভ্রান্ত করার জন্য কথা বলছে। অন্তর্বর্তীকালীন সরকার একটি কমিশন গঠন করেছিল, যার মধ্যে সংবিধান, বিচার, প্রশাসন, স্বাস্থ্য এবং নারীর বিষয় রয়েছে। আজকে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি আমরা।’

তিনি বলেন, যেসব রাজনৈতিক দল জনগণকে বিভ্রান্ত করছে, তারা নারীর উন্নয়ন বা স্বাধীনতা নিয়ে কথা বলে না। তিনি উদাহরণ হিসেবে বলেন, ‘বাংলাদেশের জন্য যে চিকিৎসা কমিশন গঠন করা হয়েছে, তারা সে সম্পর্কে কিছু বলে না।’

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘তারা প্রশাসন এবং আইন-শৃঙ্খলা ঠিক করার বিষয়ে কিছু বলে না, বরং শুধু সংবিধান নিয়ে আলোচনা করে।’ তিনি বিভ্রান্তকারীদের প্রতি জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, ‘মুক্তিযুদ্ধের সময়ও তারা বিভ্রান্তির চেষ্টা করেছে।’

তিনি উল্লেখ করেন, সরকার কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, ইমাম-মুয়াজ্জিনের জন্য ভাতা এবং কর্মসংস্থান সৃষ্টি করতে চায়। প্রধানমন্ত্রী বলেন, ‘এজন্য বিরোধী দলের ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ থাকতে হবে।’

সিরাজগঞ্জ থেকে বগুড়া রেললাইন নির্মাণের প্রতিশ্রুতি দিয়ে তিনি জানান, ‘বগুড়ার কৃষিজাত পণ্য বিদেশে রপ্তানির চেষ্টা চলছে।’

আরও পড়ুন