নতুন করে বাসের ভাড়া নির্ধারণ করা হবে

নতুন করে বাসের ভাড়া নির্ধারণ করা হবে

জ্বালানি তেলের দাম বৃদ্ধির সাথে সমন্বয় করে পরিবহনের ভাড়া নির্ধারণ করা হবে। প্রধানমন্ত্রীর পলিসি অ্যান্ড স্ট্র্যাটেজি বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান মঙ্গলবার (২১ এপ্রিল) রাজধানীতে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, এসি বাসের ভাড়া দুই থেকে তিন স্তরে বাড়তে পারে। জ্বালানি তেলের দাম বাড়ানোর কারণে জিনিসপত্রের দামও বাড়বে এবং বাসের ভাড়াও বাড়বে। তবে, যেটা বাড়বে সেটা যাতে অযৌক্তিক না হয়, সে বিষয়ে সরকার কঠোর নজর রাখবে।

এ সময় তিনি জানান, ১ লাখ ৭০ হাজারের বেশি ফুয়েল পাসের রেজিস্টেশন হয়েছে। তিনি উল্লেখ করেন, বর্তমানে জ্বালানি তেলের যে চাহিদা তৈরি হয়েছে সেটি সঠিক নয় এবং সরকারের পক্ষে এই চাহিদা মেটানো সম্ভব নয়। এই চাহিদা অবৈধ মজুদ এবং পাচারের কারণে তৈরি হয়েছে। বৈশ্বিক সংকটের কারণে মানুষের জীবনের ব্যয় বাড়বে—এ বিষয়টি মেনে নেওয়ার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, আগামী বছর থেকে আঞ্চলিকভাবে পহেলা বৈশাখ পালনের চেষ্টা করবে সরকার। এর জন্য ভারত, ভুটান, মিয়ানমারসহ কয়েকটি দেশের সাথে যোগাযোগ করা হচ্ছে।

আরও পড়ুন