হজক্যাম্পে শুরু হলো লাগেজ র‌্যাপিং সেবা

হজক্যাম্পে শুরু হলো লাগেজ র‌্যাপিং সেবা

হজক্যাম্পে লাগেজ র‌্যাপিং সেবা চালু করা হয়েছে। ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এই সেবা প্রথমবারের মতো হজযাত্রা সহজ, মসৃণ ও নিরাপদ করতে চালু করেছে।

আজ (মঙ্গলবার) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, হজযাত্রীরা পেশাদারভাবে তাদের লাগেজ র‌্যাপিং করাতে পারবেন, যা ভ্রমণের সময় লাগেজকে ক্ষতির হাত থেকে সুরক্ষিত রাখবে। এছাড়া, এটি লাগেজ খোলা কিংবা অনাকাঙ্ক্ষিত ঝুঁকি থেকেও সুরক্ষা দেবে।

ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) বলেছেন, সর্বোচ্চ সেবার মাধ্যমে হজযাত্রা নির্বিঘ্ন করা সরকারের অন্যতম অগ্রাধিকার। প্রধানমন্ত্রী তারেক রহমান হজযাত্রীদের সেবার বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন এবং তার নির্দেশনার আলোকে এই সেবা চালু করা হয়েছে।

সরকারের এ উদ্যোগকে হজযাত্রীরা স্বাগত জানিয়েছেন এবং এটিকে দরকারী ও সময়োচিত পদক্ষেপ হিসেবে মন্তব্য করেছেন।

আরও পড়ুন