সৌদিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি ব্যবসায়ী নিহত

সৌদিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি ব্যবসায়ী নিহত

সৌদি আরবের ময়মনসিংহের ভালুকা উপজেলার নিয়াজ মোর্শেদ তোতা মিয়া (৫০) নামে এক প্রবাসী ব্যবসায়ী সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।

মঙ্গলবার (২১ এপ্রিল) রাতে নিহতের ভাতিজা আল ফাহাদ তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। দুর্ঘটনাটি সোমবার স্থানীয় সময় বিকেল ৩টার দিকে আল-কাসিম থেকে হাইল শহরে যাওয়ার পথে ঘটে।

তোতা মিয়া হবিরবাড়ী ইউনিয়নের ঝালপাজা গ্রামের মরহুম হোসেন আলী দপ্তরীর ছেলে। তার মৃত্যুতে পরিবার, স্বজন এবং এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পরিবার সূত্রে জানা যায়, তোতা মিয়া দীর্ঘদিন ধরে সৌদি আরবে বসবাস করতেন এবং ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। তিনি ভালুকা উপজেলার সিডস্টোর বাজারের আল-মদিনা শপিং কমপ্লেক্সের স্বত্বাধিকারী ছিলেন।

আল ফাহাদ জানান, ব্যবসায়িক কাজে আল-কাসিম থেকে প্রায় ২০০০ কিলোমিটার দূরের হাইল শহরে যাওয়ার সময় একটি কাভার্ডভ্যান তোতা মিয়ার জিপ গাড়িকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন এবং পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বর্তমানে তোতা মিয়ার মরদেহ সৌদি আরবের হাইল শহরের একটি হাসপাতালে রাখা হয়েছে। প্রয়োজনীয় আইনগত ও প্রশাসনিক প্রক্রিয়া শেষে মরদেহ দ্রুত দেশে আনার উদ্যোগ নেওয়া হবে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

তোতা মিয়ার মৃত্যুতে স্থানীয় ব্যবসায়ী মহল, প্রবাসী সমাজ এবং এলাকার মানুষের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

আরও পড়ুন