সংরক্ষিত আসনের এমপি হওয়ার প্রস্তাব পেয়েছিলেন তাসনিম জারা

সংরক্ষিত আসনের এমপি হওয়ার প্রস্তাব পেয়েছিলেন তাসনিম জারা

সংরক্ষিত আসনে এমপি হওয়ার প্রস্তাব পেয়েছিলেন ডা. তাসনিম জারা, তবে তিনি কৃতজ্ঞতার সঙ্গে সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন।

তিনি বলেন, ত্রয়োদশ সংসদের সংরক্ষিত নারী আসনের মনোনয়ন ঘোষণা করা হয়েছে। অনেকেই তার সংসদে না থাকার জন্য দুঃখ প্রকাশ করেছেন এবং সহানুভূতি জানিয়েছেন। তিনি তাদের ভালোবাসার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ডা. তাসনিম জারা উল্লেখ করেন, বাংলাদেশে অর্ধেকের বেশি জনসংখ্যা নারী, তাই নারীদের প্রতিনিধিত্ব গণতান্ত্রিক প্রক্রিয়ার অংশ হিসেবে আসা উচিত। সংরক্ষিত আসন জনগণের ভোটে নির্ধারিত হওয়া উচিত। তিনি ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন এবং মাত্র ১৯ দিনের প্রচারে, পোস্টার ও মিছিল ছাড়া, নির্বাচনী ব্যয়ের সীমা মেনে, ৪৪ হাজারের বেশি ভোট পেয়েছিলেন।

নির্বাচনের দিন ঘটে যাওয়া অনিয়মের দলিল তিনি রেখেছেন এবং ফলাফল মেনে নিয়েছেন। তিনি বলেন, “যদি কখনো সংসদে যাই, আপনাদের ভোটেই যাব। সংসদের বাইরে থেকেও সমাজের জন্য কাজ করা সম্ভব এবং আমি সেটাই চালিয়ে যাবো।”

আরও পড়ুন