দেড় মাসের ছেলেসহ কারাগারে, সেই যুব মহিলা লীগ নেত্রীর জামিন

দেড় মাসের ছেলেসহ কারাগারে, সেই যুব মহিলা লীগ নেত্রীর জামিন

রাজধানীর তেজগাঁও থানার বৈষম্য বিরোধী আন্দোলন কেন্দ্রিক মামলায় গ্রেপ্তার যুব মহিলা লীগ নেত্রী মোসা. শিল্পী বেগমের জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (২১ এপ্রিল) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান ৫ হাজার টাকা মুচলেকায় পুলিশ রিপোর্ট পর্যন্ত তার জামিন মঞ্জুর করেন। এর আগে, একই মামলায় অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসেন মোহাম্মদ জোনাঈদ জামিন নামঞ্জুর করে শিল্পীকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এদিন শিল্পী বেগমকে তার সন্তানসহ আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা তেজগাঁও থানার উপ-পরিদর্শক শেখ নজরুল ইসলাম তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন। আবেদনে উল্লেখ করা হয়, শিল্পী বৈষম্যবিরোধী আন্দোলন দমনে সক্রিয় ভূমিকা পালন করেছেন।

শিল্পীর পক্ষের আইনজীবী অ্যাডভোকেট ফারজানা ইয়াসমিন রাখি শুনানি করেন। পরবর্তীতে জামিন আবেদন পুনর্বিবেচনার পর আদালত শিল্পীর জামিন মঞ্জুর করেন।

গত ২০ এপ্রিল রাতে শিল্পী বেগমকে তার বাসা থেকে গ্রেপ্তার করা হয়। অভিযোগ রয়েছে, তিনি আন্দোলনরত ছাত্র মো. তাহমিদ মুবিন রাতুলের বিরুদ্ধে হামলা চালানোর নির্দেশ দিয়েছিলেন। ২০২৫ সালের ২৫ জানুয়ারি তেজগাঁও থানায় এই মামলাটি করা হয়।

আরও পড়ুন