লাইন তদারকির সময় ট্রেনে কাটা পড়ে রেলকর্মীর মৃত্যু

লাইন তদারকির সময় ট্রেনে কাটা পড়ে রেলকর্মীর মৃত্যু

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় রেললাইনের রক্ষণাবেক্ষণ কাজ তদারকির সময় ট্রেনে কাটা পড়ে রেলের এক কর্মচারী মারা গেছেন। আজ মঙ্গলবার সকালে বাড়বকুন্ড রেলস্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রফিকুল ইসলাম রেলওয়ের প্রকৌশল বিভাগের অধীনে ‘ওয়েম্যান লিডার’ হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ি চট্টগ্রামের মিরসরাই উপজেলার করেরহাট এলাকায়।

রেলওয়ের চট্টগ্রামের বিভাগীয় প্রকৌশলী আবু রাফি মোহাম্মদ ইমতিয়াজ হোসেন দ্য ডেইলি স্টারকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, রফিকুল রেললাইনে রক্ষণাবেক্ষণ কাজে নিয়োজিত একদল ওয়েম্যানের কাজ তদারকি করছিলেন।

একপর্যায়ে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী ‘পাহাড়িকা এক্সপ্রেস’ ট্রেনটি আসতে দেখে অন্য লাইনে সরে যান তিনি। কিন্তু একইসময় বিপরীত দিক থেকে আসা চট্টগ্রামগামী ‘মেঘনা এক্সপ্রেস’ ট্রেনটি তিনি লক্ষ্য করেননি। ট্রেনটির ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানান আবু রাফি।

আরও পড়ুন