এসএসসি পরীক্ষার্থীদের জন্য নতুন নির্দেশনা প্রকাশ

এসএসসি পরীক্ষার্থীদের জন্য নতুন নির্দেশনা প্রকাশ

ঢাকা শিক্ষা বোর্ড চলমান এসএসসি ও সমমানের পরীক্ষায় পরীক্ষার্থীদের জন্য নতুন নির্দেশনা প্রদান করেছে।

বুধবার (২২ এপ্রিল) শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত এক নোটিশে এ নির্দেশনা জানানো হয়।

নির্দেশনায় বলা হয়েছে, এসএসসি পরীক্ষা ২০২৬-এর পরীক্ষার্থীরা পরীক্ষার কেন্দ্রে নির্দিষ্ট সায়েন্টিফিক নন প্রোগ্রামেবল ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে।

যেসব মডেলের ক্যালকুলেটর ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে তা হলো: এফএক্স-৮২এমএস, এফএক্স-১০০এমএস, এফএক্স-৫৭০এমএস, এফএক্স-৯৯১এমএস, এফএক্স-৯৯১এক্স, এফএক্স-৯৯১ইএস, এফএক্স-৯৯১ইএস প্লাস এবং এফএক্স-৯৯১সিডব্লিউ।

এছাড়া, ছাত্রছাত্রীরা সাধারণ ক্যালকুলেটর এবং কাঁটাযুক্ত (নন প্রোগ্রামেবল) হাতঘড়ি ব্যবহার করতে পারবেন।

আরও পড়ুন