সম্প্রতি মুক্তি পাওয়া বলিউডের ব্লকবাস্টার সিনেমা ‘ধুরন্ধর’-এ গান গেয়ে আলোচনায় আসেন জেসমিন স্যান্ডলাস। তবে এই সাফল্যের মাঝেই তিনি এক লাইভ কনসার্ট থেকে বিতর্কের কেন্দ্রে চলে গেছেন, যার নেপথ্যে ছিল কিছু আপত্তিজনক কর্মকাণ্ড।
ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, লেহেঙ্গা চোলি পরে মঞ্চে ‘শারারাত’ গানটি পরিবেশন করছিলেন জেসমিন। গান পরিবেশন করার সময় তিনি উদ্দাম নাচ শুরু করেন এবং একটি বোতল হাতে নিয়ে নিজের মাথায় পানি ঢালেন। এক পর্যায়ে তার নাচের স্টেপে অশালীনতা উঠে আসে।
গানের মিউজিক শেষ হওয়ার পর দেখা যায়, মাইক্রোফোন গায়িকার মুখের কাছে নয়, বরং নিচে রাখা ছিল, তবুও ভোকাল চলছিল। এ বিষয়টি শোতাদের মধ্যে চমক সৃষ্টি করে।
ভিডিওটি ভাইরাল হওয়ার পর নেটিজেনরা মন্তব্য করতে শুরু করেছেন। তারা অভিযোগ করছেন যে, জেসমিন গান শোনানোর নামে প্রতারণা করেছেন এবং তার গানের সঙ্গে গায়কী মিলছিল না। একজন ব্যবহারকারী ক্ষোভ প্রকাশ করে লিখেছেন, ‘লাইভ কনসার্টেও এরা লাইভ গায় না, পুরো গানটিই লিপ-সিঙ্ক ছিল।’ অন্য একজন প্রশ্ন তুলেছেন, ‘তাকে কি গান গাইতে ডাকা হয়েছিল নাকি নাচার জন্য?’
জানা গেছে, আদিত্য ধর পরিচালিত ‘ধুরন্ধর’ সিনেমায় জেসমিন মোট পাঁচটি গানে কণ্ঠ দিয়েছেন। এর আগে তিনি বলিউড সুপারস্টার সালমান খানের ‘কিক’ সিনেমার ‘ইয়ার না মিলে’ গানটির মাধ্যমে বলিউডে পা রাখেন।
