৪০ কেজির মণ এখন ৪৫ কেজিতে, অসাধু ব্যাপারীদের খপ্পরে নেত্রকোনার

৪০ কেজির মণ এখন ৪৫ কেজিতে, অসাধু ব্যাপারীদের খপ্পরে নেত্রকোনার

নেত্রকোনার হাওর অঞ্চলে বোরো ধান কাটার সময় ওজনে কারচুপির কারণে কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। অভিযোগ উঠেছে যে, স্থানীয় ফড়িয়া ও অসাধু ব্যবসায়ীরা ৪০ কেজির বদলে ৪২ থেকে ৪৫ কেজিতে মণ ধরে ধান কিনছেন।

গত মঙ্গলবার (২১ এপ্রিল) সাধারণ চাষীরা ন্যায্য মূল্য না পাওয়ার অভিযোগ করেন। কৃষকরা জানান, হাওরে ধান রাখার জায়গা না থাকা এবং বৃষ্টির আশঙ্কার কারণে তারা বাধ্য হয়ে ফড়িয়াদের কাছে ধান বিক্রি করছেন। বর্তমানে ৫০০ থেকে ৯০০ টাকা মণে ধান বিক্রি হলেও প্রতি মণে ৫ কেজি পর্যন্ত বাড়তি ধান দিতে বাধ্য করা হচ্ছে। ফড়িয়ারা অন্যথায় ধান নিতে অস্বীকৃতি জানাচ্ছে।

এদিকে, ফড়িয়াদের দাবি, ভেজা ধান মিলে দেওয়ার সময় ঘাটতি দেখা দেয় এবং মিল মালিকরা বাড়তি ধান ছাড়া চাল নিতে চান না বলেই তারা কৃষকদের কাছ থেকে বেশি নিচ্ছেন।

নেত্রকোনার জেলা খাদ্য নিয়ন্ত্রক মোয়েতাহেরুর রহমান জানান, সরকারিভাবে ধান কেনার নির্দেশনা বা নির্ধারিত মূল্য না আসায় তারা সংগ্রহ অভিযান শুরু করতে পারেনি। ভবিষ্যতে কৃষকরা যাতে এভাবে ক্ষতিগ্রস্ত না হন, সেজন্য স্থানীয় প্রশাসনের সহযোগিতায় দ্রুত ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা করা হচ্ছে।

আরও পড়ুন