প্রাইম ব্যাংক পিএলসি এমআইএস রিপোর্টিং এবং আর্থিক প্রশাসন বিভাগে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার/ম্যানেজার পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ২১ এপ্রিল থেকে এবং চলবে ০৫ মে পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন।
প্রার্থীদের জন্য শিক্ষাগত যোগ্যতা হিসেবে ফিন্যান্স, অ্যাকাউন্টিং, অর্থনীতি বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি প্রয়োজন। এছাড়া কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশিকা অনুযায়ী নিয়ন্ত্রক প্রতিবেদন, সিআরআর/এসএলআর পরিপালন, এমআইএস রিপোর্টিং এবং আর্থিক বিশ্লেষণে গভীর জ্ঞান থাকতে হবে। এক্সেল, ডেটা বিশ্লেষণ, ট্রেজারি ও তারল্য ব্যবস্থাপনাতে পারদর্শিতা এবং কোর ব্যাংকিং ও রিপোর্টিং সিস্টেমে অভিজ্ঞতা থাকা আবশ্যক।
চাকরির ধরন ফুলটাইম এবং কর্মস্থল ঢাকা। প্রার্থীদের বয়সসীমা উল্লেখ করা হয়নি। বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারিত হবে এবং অন্যান্য সুবিধা ব্যাংকের নীতিমালার ভিত্তিতে প্রদান করা হবে।
