তীব্র লোডশেডিং ও জ্বালানি সংকটে বিপর্যস্ত কক্সবাজারের পর্যটন খাত। বাধ্য হয়ে অনেক হোটেল সেবার মান সীমিত করেছে।
কক্সবাজারের হোটেল ও মোটেলের অবস্থা একইরকম। দিনের বেলা সূর্যের আলো থাকলেও রাতে তৈরি হয় অন্ধকার পরিবেশ।
পর্যটকদের সেবা নিশ্চিত করতে হোটেলগুলোতে নিজস্ব জেনারেটর থাকলেও জ্বালানি সংকটের কারণে নিরবিচ্ছিন্নভাবে ব্যবহার করা সম্ভব হচ্ছে না। অনেক হোটেল রুম সার্ভিস, সেন্ট্রাল এসি, লাইটিং এবং লাইভ মিউজিকের মতো সুবিধা সীমিত করেছে।
এমন পরিস্থিতিতে পর্যটকরা হোটেল বুকিংয়ের আগে জেনারেটর সার্ভিস নিশ্চিত করছেন। রেস্তোরাঁ মালিকরাও একই সংকটে পড়েছেন।
কক্সবাজারে সাড়ে চার শতাধিক হোটেল-মোটেলে প্রতিদিন প্রায় ১০ হাজার লিটার জ্বালানীর চাহিদা রয়েছে, যা লোডশেডিং বেড়ে যাওয়ায় দ্বিগুণে পৌঁছেছে।
