ভার্চুয়াল কোর্ট প্রত্যাহার না হলে লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি

ভার্চুয়াল কোর্ট প্রত্যাহার না হলে লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি

সপ্তাহে দুইদিন আপিল ও হাইকোর্ট বিভাগ ভার্চুয়ালি পরিচালনার সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে সুপ্রিম কোর্ট উত্তাল হয়ে উঠেছে। আইনজীবীরা বৃহস্পতিবার (২৩ এপ্রিল) থেকে নতুন কর্মসূচি ঘোষণা করেছেন।

আইনজীবী নেতারা জানান, আজকের মধ্যে ভার্চুয়াল পরিচালনার সিদ্ধান্ত প্রত্যাহার না হলে আগামীকাল থেকে কালো পতাকা মিছিলসহ লাগাতার আন্দোলন শুরু করা হবে। বুধবার (২২ এপ্রিল) সুপ্রিম কোর্ট চত্বরে মিছিল শেষে সমাবেশে এই কর্মসূচি ঘোষণা করা হয়।

সমাবেশে বক্তব্য রাখেন জ্যেষ্ঠ আইনজীবী সৈয়দ মামুন মাহবুব, অ্যাডভোকেট মাহবুবুর রহমান খান, ব্যারিস্টার মোকছেদুল ইসলাম, অ্যাডভোকেট মাকসুদ উল্লাহ, অ্যাডভোকেট আনিসুর রহমান বিশ্বাস রায়হান, ব্যারিস্টার আশরাফুল ইসলামসহ অন্যান্যরা। বক্তারা বলেন, ভার্চুয়ালি কার্যক্রম পরিচালনা বিচারের নামে প্রহসন এবং এটি অবিলম্বে বন্ধ করা উচিত।

এদিকে, সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত অনুযায়ী, সপ্তাহের প্রতি বুধবার ও বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগে ভার্চুয়াল উপস্থিতিতে আদালত পরিচালিত হবে। প্রধান বিচারপতির আদেশক্রমে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমান বৈশ্বিক জ্বালানি পরিস্থিতি বিবেচনায় আদালত কর্তৃক তথ্য-প্রযুক্তি ব্যবহার আইন-২০২০ এবং সুপ্রিম কোর্টের জারি করা প্র্যাকটিস নির্দেশনা অনুসরণ করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সপ্তাহের অন্যান্য কার্যদিবসে সশরীরে উপস্থিতির মাধ্যমে আদালত পরিচালিত হবে।

আরও পড়ুন