৫৪ দিনে গড়াল ইরানের ‘ইন্টারনেট ব্ল্যাকআউট’

৫৪ দিনে গড়াল ইরানের ‘ইন্টারনেট ব্ল্যাকআউট’

ইরানে ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ইন্টারনেট ব্ল্যাকআউট ৫৪ দিনে প্রবেশ করেছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে হামলা শুরুর পর কর্তৃপক্ষ এ ব্ল্যাকআউট কার্যকর করে। যদিও যুদ্ধের মধ্যে কিছু সময় বিরতি এলেও ইন্টারনেট সেবা স্বাভাবিক হয়নি।

নেটব্লকস জানিয়েছে, ইরানে ইন্টারনেট ব্ল্যাকআউট ৫৪তম দিনে ১ হাজার ২৭২ ঘণ্টা ধরে চলছে। এর আগে, তারা বলেছিল, এটি মানব ইতিহাসে টানা এত দীর্ঘ সময় ধরে ইন্টারনেট সেবা বন্ধের নজির। জানুয়ারিতে সরকারবিরোধী আন্দোলন শুরু হলে ইরানে সাময়িকভাবে ইন্টারনেট সংযোগ বন্ধ করা হয়েছিল।

বর্তমানে ইরানের স্থানীয় ওয়েবসাইট ও অ্যাপগুলো ইন্টারনেটে সংযুক্ত থাকলেও বিদেশি সাইট ও অ্যাপের ক্ষেত্রে বিধিনিষেধ রয়েছে, ফলে পুরোপুরি ইন্টারনেট বন্ধের দাবিটি সত্য নয়। ইন্টারনেট সেবার এই সীমাবদ্ধতার কারণে অসংখ্য মানুষের চাকরি ও ব্যবসায় নেতিবাচক প্রভাব পড়ছে।

পাকিস্তানের মধ্যস্থতায় ৮ এপ্রিল থেকে দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছিল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা দিয়েছেন। জানুয়ারিতে সরকার জানিয়েছিল যে উদ্ভূত পরিস্থিতিতে অনেক ইন্টারনেট ভিত্তিক সেবা তিন সপ্তাহের বেশি টিকবে না।

এদিকে, ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা কাউন্সিল (এসএনএসসি) কিছু সুনির্দিষ্ট ব্যবসায় প্রতিষ্ঠানের জন্য ‘ইন্টারনেট প্রো’ নামে একটি বিশেষ সেবা চালু করার পরিকল্পনা নিয়েছে। এই সেবা শিল্প, উৎপাদন, বাণিজ্য ও রপ্তানি খাতের কার্যক্রম অব্যাহত রাখতে সাহায্য করবে।

পার্লামেন্টের শিল্প ও খনি সংক্রান্ত কমিটির চেয়ারম্যান রেজা আলিজাদেহ জানান, ধাপে ধাপে এই প্রকল্প চালু হবে। প্রথম ধাপে, বাণিজ্যিক কার্ডধারীরা চেম্বার অব কমার্সের মাধ্যমে সেবা পাবেন। সবার জন্য ইন্টারনেট সেবা পুরোপুরি উন্মুক্ত করার সিদ্ধান্তটি নিরাপত্তা সংস্থা ও এসএনএসসি নির্ধারণ করবে।

আরও পড়ুন